অবসরের ইঙ্গিত দিলেন মেসি! | Daily AjKaler Kontho

অবসরের ইঙ্গিত দিলেন মেসি!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২৩, ১:৫৯ অপরাহ্ন
অবসরের ইঙ্গিত দিলেন মেসি!

স্পোর্টস ডেস্ক : নিজের ৩৬তম জন্মদিনটা বেশ ঘটা করেই উদযাপন করলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর প্রথম জন্মদিনটা তিনি নিজ জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে পালন করেন। রোজারিওতে এদিন মেসি তার সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায় উপলক্ষ্যে আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচে খেলতে নামেন।

জাতীয় দলের হেড কোচ লিওনেল স্কালোনিসহ সাবেক ও বর্তমান অনেক আর্জেন্টাইন তারকা অংশ নেন ম্যাচটিতে। জন্মদিনের দিন মেসি আসবেন কি না এমন অনিশ্চতার ছিল শুরু থেকেই। আর সে কারণেই তারকা এই ফুটবলারকে দেখার পর বাধভাঙা উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। ভক্তদের এমন উল্লাস আর ভালোবাসায় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যিটা হচ্ছে এখানে সুন্দর একটা দিন কাটলো। যারা এখানে এসেছেন, বিশেষ করে আজকের দিনটা ম্যাক্সির ছিল। অনেকদিন পর পরিবার ও বন্ধুদের সঙ্গে আমি রোজারিওতে জন্মদিন কাটালাম। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এটা প্রথম জন্মদিন ছিল, তাই একটু স্পেশালও। রোজারিওতে থাকা অবশ্য সবসময়ই তাই। ’

‘আমি আগেও যেমন বলেছি, এবার আমাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পালা ছিল। কিন্তু অনেক দারুণ খেলোয়াড়ই খেলে গেছে, জাতীয় দলের জন্য তারা দারুণ কিছুও করেছে; যদিও তারা বিশ্বকাপ জিততে পারেনি। ’

মেসির এই কথা শোনা পর মেসিভক্ত নেটিজেনদের মনে শঙ্কার কালো মেঘ দানা বাঁধতে শুরু করে। তবে কি অবসরের পথে হাঁটছেন মেসি? শেষ হতে যাচ্ছে তার বর্ণিল ক্যারিয়ার। যদিও সরাসরি অবসরের কিছুই বলেননি মেসি। কিন্তু তারপরও অজানা আতঙ্ক জেঁকে বসেছে মেসিভক্তদের মনে।