মঙ্গলবার থেকে সারাদেশে সেনা মোতায়েন, অফিস-আদালত বন্ধ | Daily AjKaler Kontho

মঙ্গলবার থেকে সারাদেশে সেনা মোতায়েন, অফিস-আদালত বন্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২০, ৫:২০ অপরাহ্ন
মঙ্গলবার থেকে সারাদেশে সেনা মোতায়েন, অফিস-আদালত বন্ধ

মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

করোনাভাইরাস সংক্রমণের কারণে সব সরকারি অফিস ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সোমবার জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তবে কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না।