কেঁপে উঠল টোঙ্গা শক্তিশালী ভূমিকম্পে | Daily AjKaler Kontho

কেঁপে উঠল টোঙ্গা শক্তিশালী ভূমিকম্পে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৬, ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন
কেঁপে উঠল টোঙ্গা শক্তিশালী ভূমিকম্পে

আন্তর্জাতিক ডেস্ক : ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা।

শুক্রবার (১৬ জুন) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্যমতে, শুক্রবার ভোরে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টোঙ্গার প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে ভূমিকম্পের জেরে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে টোঙ্গার সমুদ্রতলের আগ্নেয়গিরিতে প্রচণ্ড বিস্ফোরণের পর অগ্নুৎপাত শুরু হয়। অগ্নুৎপাতের কারণে দেশটিতে সুনামিও আঘাত হেনেছিল।