পটুয়াখালীতে হটলাইনের মাধ্যমে নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন পৌর মেয়র | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে হটলাইনের মাধ্যমে নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন পৌর মেয়র


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
পটুয়াখালীতে হটলাইনের মাধ্যমে নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন পৌর মেয়র

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী পৌরসভায় হটলাইনের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত পরিবারে কাছে খাদ্য সহায়তা পৌছে দিলেন পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ।

৭এপ্রিল সকাল সাড়ে ১০টার সময় পটুয়াখালীতে করোনা ভাইরাসের পরিস্থিতিতে হটলাইনের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত ২৪টি পরিবারে কাছে খাদ্য সহায়তা পৌছে দিলেন পৌর মেয়র। তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরনের পাশাপাশি হট লাইনের মাধ্যমেও নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা লজ্জায় ত্রান সামগ্রী নিয়ে পারছেন না কিন্তু বাসায় খাবার নেই সে সকল পরিবার হটলাইনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে তাদের ঘরে ঘরে স্বেচ্ছাসেবক কর্মীদের মাধ্যমে খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে। এছাড়া যে সকল অসহায় খাদ্য সহায়তা থেকে বঞ্চিত তারাও হটলাইনে ফোন করলে যাচাই করে তাদের ঘরেখাদ্য সহায়তা পৌছে দেয়া হবে।

আজকালের কন্ঠ /বাদল /মিজান