অসহায় মানুষের পাশে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক রনি ভূঁইয়া | Daily AjKaler Kontho

অসহায় মানুষের পাশে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক রনি ভূঁইয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২০, ১০:৪৬ অপরাহ্ন
অসহায় মানুষের পাশে পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক  রনি ভূঁইয়া

মিজানুর রহমান : করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। তাই এসব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন, পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে কিছু গরিব দিনমজুর অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু ও তেল বিতারন করেন পল্টন থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন রনি ভূঁইয়া ।

রাকিব হোসেন রনি ভূঁইয়া আজকালের কন্ঠ কে বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। এই সংকটে বিত্তবানদের দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান করছি।

তিনি ব্যক্তিগত অর্থায়নের উদ্যোগে অসহায়,,গরীব, দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো- চাউল, ডাল,আলু, তেল ও সাবান।

মোঃ রাকিব হোসেন রনি ভূঁইয়া বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমি চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।

আজকালের কন্ঠ /মিজান