সরকারের ১০ টাকা মুল্যের ৬৮ বস্তা আত্মসাতকৃত চাল জব্দ,ডিলার আটক | Daily AjKaler Kontho

সরকারের ১০ টাকা মুল্যের ৬৮ বস্তা আত্মসাতকৃত চাল জব্দ,ডিলার আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২০, ৫:১৪ অপরাহ্ন
সরকারের ১০ টাকা মুল্যের ৬৮ বস্তা আত্মসাতকৃত চাল জব্দ,ডিলার আটক

আজকালের কন্ঠ ডেস্ক: শিবচরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য ৬৮ বস্তা (৫১ মণ) চাল জব্দ করা হয়েছে । এসময় আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লা নামের এক ডিলারকে আটক করা হয়।
জানা যায়, শনিবার (২৮ মার্চ) রাত নয়টার দিক গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলার শেখপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিত্বে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর উপজেলার সহকারী কমিশনার ভুমি মোঃ রকিবুল ইসলাম, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ও মাদারীপুর র‌্যাব ৮ এর একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করেন।১০ টাকা দরের কিছু চাল কালোবাজারে বিক্রির জন্য আনলেও তা আত্মসাত করে। ডিলার তার নিজ দোকানে না রেখে অন্য জায়গায় মজুদ করেন। স পরে প্রশাসন বাজারে অভিযান চালিয়ে আবুবক্কর সিদ্দিকীর ৬৮ বস্তা চাল অন্য দোকান থেকে উদ্বার করে। এ ঘটনায় ডিলার আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লা আটক করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মাসুম এ চাল বিক্রি করেছে বলে কাগজ পাওয়া গেছে। অথচ সে চালগুলো আত্মসাত করে অন্যত্র লুকিয়ে রাখে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই বাজারে কিছু সরকারি চাল আত্মসাত করে অন্যত্র বিক্রির উদ্দেশ্য মজুদ করে রেখেছে।আমরা রাতেই সেখানে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে ৬৮ বস্তা চালসহ আবুবক্কর সিদ্দিক নামের ডিলারকে আটক করি।

আজকালের কন্ঠ /এমএম