বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে সকালে জেলা কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ,বাগেরহাট প্রেসক্লাব, সড়ক ও জনপথ বিভাগসহ সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন সামাজিক সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। আন্ত জেলা বাস মালিক সমিতির উদ্দ্যোগে কেন্দ্রীয় বাস টামিনালের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান টুকু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী প্রমুখ।
আজকালের কন্ঠ /রাজ /মিজান
আপনার মতামত লিখুন :