দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৩, ৫:০৯ অপরাহ্ন
দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে : প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বৃহস্পতিবার (২০ এপ্রিল) গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকায় চরম দারিদ্র্যের হার ৫ দশমিক ৬ এবং দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, রোহিঙ্গা ইস্যুতে তার দেশ বাংলাদেশকে সমর্থন করে।

এ ছাড়া যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদার করতে চায় বলেও জানান রবার্ট চ্যাটারটন ডিকসন।