মোঃ কবির গাজিপুরঃ ভারতে নিরীহ মুসলমানদের ওপর সহিংস হামলা ও মসজিদে অগ্নিসংযোগসহ বিভিন্ন হয়রানির প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে কোনাবাড়ী কেন্দ্রীয় মসজিদের সামনে এবং কাশিমপুর স্কুলে মাঠে বিভিন্ন ইসলামি সংগঠনের কয়েক হাজার মুসল্লিরা বিক্ষোভে অংশ গ্রহণ করে।
জুমার নামাজের পরে অনুষ্ঠিত এ বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে।
কোনাবাড়ী কেন্দ্রীয় মসজিদের সামনে একটি সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল বের করা হয়।
বিক্ষোভকারীরা দাবি তুলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাতে ঢাকায় আসতে না পারেন।
সমাবেশে কোনাবাড়ী ওলামা পরিষদের সভাপতি শফিকুর রহমান বলেন , ভারতে সংখ্যালঘু মুসলিমরা নরেন্দ্র মোদি সরকারের নির্দেশে নির্যাতনের শিকার হচ্ছে।
বিক্ষোভে অংশ নেয়া মুসুল্লিরা বলেন, ‘আমরা চাই ভারতের মুসলমানরা যাতে সমভাবে বসবাস করে। তারা যাতে নির্যাতনের শিকার না হয়। সেজন্যই আমরা এ বিক্ষোভ করছি।’
বাংলাদেশ সরকার এরই মধ্যে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি আসতে সম্মত হয়েছেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি এবং বিজেপি সরকারের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা ছাড়া ভারতের অন্য কেউ আসলে তাদের আপত্তি নেই।
নরেন্দ্র মোদিকে কোন ভাবেই বাংলাদেশে আসার অনুমতি দেয়া না হয়। কংগ্রেস দলের প্রতিনিধিরা আসুক, আমরা তাদের সমর্থন জানাব।’
ইসলামপন্থী দলগুলোর নেতারা সমাবেশে বলেন, নরেন্দ্র মোদি বাংলাদেশে আসলে প্রয়োজনে তারা আবারো রাস্তায় নেমে বিক্ষোভ করবেন।
এ সমাবেশকে কেন্দ্র করে কোনাবাড়ী এবং তার আশপাশের এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল।সর্বোপরি বক্তারা বলেন আমরা ভারতকে বন্ধু ভাবি শত্রু নয়। আমরা হুশিয়ার করে বলতে চাই সামনে এ রকম কোন সংঘাতময় বাংলাদেশের জনসাধারণ মেনে নিবেনা।
আজকালের কন্ঠ /কবির /মিজান
আপনার মতামত লিখুন :