লিওর বিপক্ষে হেরে ভক্তদের দুয়ো শুনলেন মেসি | Daily AjKaler Kontho

লিওর বিপক্ষে হেরে ভক্তদের দুয়ো শুনলেন মেসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ১২:৫০ অপরাহ্ন
লিওর বিপক্ষে হেরে ভক্তদের দুয়ো শুনলেন মেসি

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ফের হারের মুখ দেখলো পিএসজি। সবশেষ গত রাতের ম্যাচে মেসিদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে লিও। এতে লিগ ওয়ানের শিরোপা নিয়েও টানাটানির দশা বর্তমান চ্যাম্পিয়নদের।

ম্যাচটি হেরে যখন মাঠ ছাড়ছিলেন মেসি, তখন পুরো স্টেডিয়াম প্রকম্পিত হচ্ছিল দুয়োধ্বনিতে, যা ফুটবলের খুদে জাদুকরের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। লিওর বিপক্ষে দলের প্রাণভোমরা মেসি-এমবাপ্পে কিছুই করতে পারেননি। উল্টো তাদের হতাশ হতে হয়েছে ফ্রান্সের তরুণ ফুটবলার ও লিওর ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলার জন্য। এ নিয়ে গত চার ম্যাচের তিনটিতেই হারতে হলো পিএসজিকে।

প্যারিসের ক্লাবটির ভক্ত-সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনা মেসির জন্য নতুন নয়। গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর ঘটেছিল এমন ঘটনা।

ক্লাবের জার্সিতে মলিন মেসিকে অবশ্য বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে। দেশের হয়ে ভালো খেললেও পিএসজিতে মেলে ধরতে পারছেন না তিনি।