পটুয়াখালী প্রতিনিধি : “মানসম্মত শিক্ষাই যোগ্য মানুষ গড়ার মূলমন্ত্র” এই প্রতিপদ্যকে সামনে রেখে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী ও উপজেলা ম্যধ্যমিক শিক্ষা বিভাগ এর উদ্যোগ ও পরিকল্পনায় দেশেল প্রথম আলোকিত ‘ডিজিটাল স্মার্ট স্কুল নেটওয়ার্ক’ ইনোভেশন কার্যক্রম ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাধ্যমিক বিদ্যালয়ে বাস্তবায়ন করা হয়েছে এবং নির্বাচিত ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। ‘ডিজিটাল স্মার্ট স্কুল নেটওয়ার্ক’ এর আওতায় পটুয়াখালী সদর উপজেলাধীন হেতালিয়া ডিজিটাল স্মার্ট মাধ্যমিক বিদ্যালয়ে এসডিজি-৪ এর লক্ষে এবং মানসম্মত শিক্ষা অর্জনে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী ও উপজেলা ম্যধ্যমিক শিক্ষা বিভাগ এর ইনোভেশন উদ্যোগে এলইডি স্মার্ট টিভির ম্যধ্যমে পাঠদান আধুনিকতার সাথে পরিচালিত হচ্ছে। এলইডি স্মার্ট টিভির তে প্রয়োজনীয় ডিভাইস সংযোজন ও ডিজিটাল কনটেন্ট এর মাধ্যমে শ্রেণিকক্ষে উপস্থাপন করলে ছাত্রছাত্রীদের গ্রুপ ডিসকাশন সহ সকল বিষয় অতি সহজে সম্পন্ন হয়। এছাড়া হেতালিয়া ডিজিটাল স্মার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিন চালু রয়েছে মিড ডে মিল। এলইডি স্মার্ট টিভির মাধ্যমে পাঠদান ও মিড ডে মিল চালু থাকায় ছাত্র-ছাত্রী আগের চেয়ে অনেক বেশি আকর্ষনীয় ও আনন্দ পরিবেশে লেখাপড়া শিখতে পারে। শিশুরা আগের চেয়ে অনেক বেশি স্কুলমুখী হচ্ছে। ডিজিটাল স্মার্ট স্কুলগুলোতে অভিন্ন ক্লাসরুটিন ও অভিন্ন পাঠ পরিকল্পনা-২০২০ ব্যবহার নিশ্চিত করা হয়। রবিবার (১ মার্চ) বেলা ১টার সময় হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল পাঠদান ও মিড ডে মি প্রদান পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মোঃ হুমায়ন কবির, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মোঃ সাইদুর রহমান ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনাম মুস্তারী ও প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আজকালের কন্ঠ /বাদল /মিজান
আপনার মতামত লিখুন :