প্রযোজকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন : শাকিব খান | Daily AjKaler Kontho

প্রযোজকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন : শাকিব খান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৩, ২:০৪ অপরাহ্ন
প্রযোজকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন : শাকিব খান

আজকালের কন্ঠ ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। শাকিব খান সোমবার স্বশরীরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে হাজির হয়ে এ আবেদন করেন।

সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে শাকিব আদালতে উপস্থিত হন।

এর আগে গত বৃহস্পতিবার চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ এনে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর নামে আদালতে মামলা করেন শাকিব।