বাগেরহাটে শেলাই মেশিন বিতরন | Daily AjKaler Kontho

বাগেরহাটে শেলাই মেশিন বিতরন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১, ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন
বাগেরহাটে শেলাই মেশিন বিতরন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে রেলবস্তি ও সুইপার কলোনির ১০ জন নারীকে শেলাই মেশিন বিতরন করেছে আস বাংলাদেশ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগীতায় এই শেলাই
মেশিন বিতরন করা হয়। শুক্রবার বিকালে আস বাংলাদেশ মিলনায়তনে অধ্যাপক মোজাফর
হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত শেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। স্বাগত রাখেন আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান। এসময় বক্তৃতা করেন রূপান্তরের শিল্পী আক্তার, কে এন কে এস এর নির্বাহী পরিচালক অনিতা রয়, প্রশিক্ষক নিলুফা আক্তার প্রমুখ। এসময় রেলবস্তি ও সুইপার কলোনির নারীদের ৬ মাস
ব্যাপী শেলাই প্রশিক্ষন শেষে ১০ জনকে এ শেলাই মেশিন বিতরন করা হয়।

আজকালের কন্ঠ /রাজ /মিজান