আমি সিঙ্গেল, চাই বিয়ে করতে... | Daily AjKaler Kontho

আমি সিঙ্গেল, চাই বিয়ে করতে…


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ন
আমি সিঙ্গেল, চাই বিয়ে করতে…

বিনোদন ডেস্ক : বিয়ের জন্য পাত্র খুঁজছেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি ও অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। ভালো মনের মানুষ পেলেই বিয়ের পিঁড়িতে বসতে চান বলে সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। ৪৩ বছর বয়সী রাইমা বলেছেন, ‘আমি সিঙ্গেল। আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’

ইন্ডাস্ট্রিতে পার করে ফেলেছেন এক যুগেরও বেশি। কখনও চর্চা হয়েছে তার কাজ, কখনও আবার শিরোনামে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন। ঋতুপর্ণ ঘোষের মাধ্যমে দর্শক পেয়েছিলেন এক অন্য রাইমাকে।

প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও এখনও বিয়ে করা হয়নি এই অভিনেত্রীর। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাইমা বলেন, ‘ভালো মানুষ চাই। আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাঙ্কে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না।

‘যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গেল, সবাইকে বলতে চাই।’

হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন রাইমা। তবে বেশিসংখ্যক কাজের থেকেও ভাল কাজ করা তার লক্ষ্য।

রাইমার কথায়, আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভাল কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর রক্তকরবী-তে কাজ করলাম। কী দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভালো। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।

মুম্বাইয়ে বেশ কিছু ছবির কাজ করছেন রাইমা। বাংলা সিরিজ়ের পাশাপাশি তার অভিনীত তামিল ছবিও এখন মুক্তির অপেক্ষায়। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব সিরিজ় ‘রক্তকরবী।’