নিজস্ব প্রতিবেদক : গতকাল ০১ ফেব্রæয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম অসীম কুমার রায় (৩৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বিল্লাল (২৫) ও ২। মোঃ হৃদয় (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি চাকু উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :