আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা | Daily AjKaler Kontho

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০১৯, ১:১১ পূর্বাহ্ন
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মিজানুর রহমান : আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গকার্যনির্বাহী কমিটিঘোষণাকরা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার পর আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিররাজনৈতিক কার্যালয়ে এপূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ৯ম বারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন।

এদিন ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ৪২টি পদে নাম ঘোষণা করা হয়। বাকি ৩৯টি কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নেতৃত্ব চূড়ান্ত করতে বুধবার প্রেসিডিয়াম বৈঠক করে আওয়ামী লীগ। এরপর বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পূর্ণাঙ্গ কমিটিতে নতুন যুক্ত হলেন যারা অর্থ ও পরিকল্পনা সম্পাদক : ওয়াসিকা আয়েশা খান,তথ্য ও গবেষণা সম্পাদক : ড. সেলিম মাহমুদ,
শ্রম ও জনশক্তি সম্পাদক : হাবিবুর রহমান সিরাজ।
সাংগঠনিক সম্পাদক : অ্যাডভোকেট আফজাল হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল,উপ-দফতর সম্পাদক : সায়েম খান,উপ-প্রচার সম্পাদক : আমিনুল ইসলাম,কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন,আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বীক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, খ. ম. জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদর উদ্দিন আহমেদ কামরান, দীপঙ্কর তালুকদার, অ্যাডভোকেট আমিনুল আলম, আখতার জাহান, ডা. মুশফিক, অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাউসার, মেরিনা জাহান কবিতা, পারভীন জামান কল্পনা, হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন, অ্যাডভোকেট সানজীদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা।

এছাড়া কমিটিতে একজন সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং ধর্মবিষয়ক সম্পাদকের পদ খালি রাখা হয়েছে। পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে এ পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

আজকালের কন্ঠ / মিজান