খাজাকে ‘ডাবল সেঞ্চুরিবঞ্চিত’ করে জয়ের ধারেকাছেও যেতে পারল না অস্ট্রেলিয়া | Daily AjKaler Kontho

খাজাকে ‘ডাবল সেঞ্চুরিবঞ্চিত’ করে জয়ের ধারেকাছেও যেতে পারল না অস্ট্রেলিয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৩, ৩:২২ অপরাহ্ন
খাজাকে ‘ডাবল সেঞ্চুরিবঞ্চিত’ করে জয়ের ধারেকাছেও যেতে পারল না অস্ট্রেলিয়া

আজকালের কন্ঠ ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টের অর্ধেকটাই ভেসে গেছে বৃষ্টিতে। তবু অস্ট্রেলিয়া চেয়েছিল ম্যাচটি জিতে প্রোটিয়াদের ধবলধোলাই করতে। তাই উসমান খাজাকে ১৯৫ রানে অপরাজিত রেখেই চতুর্থ দিনে ৪ উইকেটে ৪৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

চতুর্থ দিন শেষে ১৪৯ রানে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট তুলে নিয়ে জয়ের কিছুটা হলেও সম্ভাবনা জাগিয়েছিল অজিরা। তবে কেশব মহারাজের ৮১ বলে ৫৩ ও সিমন হার্মারের ১৬৫ বলে ৪৭ রানের কল্যাণে দক্ষিণ আফ্রিকা তুলে ২৫৫ রান। ফলোঅনে পড়ায় ফের দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে অবশ্য দুর্দান্ত ব্যাটিংই করেছে দক্ষিণ আফ্রিকা। ৪১ দশমিক ৫ ওভারে ২ উইকেটে ১০৬ রান করে ম্যাচটি ড্র করে তারা। ওপেনার সারেল আরভি ৪২ রানে অপরাজিত থাকেন। এই টেস্ট ড্র হওয়ায় ২-০ ব্যবধানে সিরিজ জিতল প্যাট কামিন্সের দল। অপরাজিত ১৯৫ রানের ইনিংস খেলা
খাজার হাতে ওঠেছে ম্যাচসেরার পুরস্কার। সিরিজসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।