এ সম্মেলনে নেতৃত্বে বড় পরিবর্তন আসবে না: কাদের | Daily AjKaler Kontho

এ সম্মেলনে নেতৃত্বে বড় পরিবর্তন আসবে না: কাদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২২, ৩:১৩ অপরাহ্ন
এ সম্মেলনে নেতৃত্বে বড় পরিবর্তন আসবে না: কাদের

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনে নেতৃত্বে বড়সড় পরিবর্তন আসার সম্ভবনা কম বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই সম্মেলনে যে কমিটি হবে, এখানে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। দ্বাদশ নির্বাচনের পর আগাম সম্মেলনও হতে পারে। তখন একটা মেজর হিসাব হতে পারে। আপাতত বড় কোনো ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাঠ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের আগে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, এবারের সম্মেলন ঐতিহাসিক সম্মেলন হবে। সারা দেশে জাগরণের ঢেউ আছে। সম্মেলনে নেতাকর্মীদের ঢল নামবে।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, সাহাবুদ্দিন ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন।