রাতেই সরিয়ে নিচ্ছে কোনাবাড়ী ডিগ্রি কলেজের সাঁটানো ফেস্টুন ব্যানার | Daily AjKaler Kontho

রাতেই সরিয়ে নিচ্ছে কোনাবাড়ী ডিগ্রি কলেজের সাঁটানো ফেস্টুন ব্যানার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২২, ১:২৫ অপরাহ্ন
রাতেই সরিয়ে নিচ্ছে কোনাবাড়ী ডিগ্রি কলেজের সাঁটানো ফেস্টুন ব্যানার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের আগামী ১৫ই অক্টোবরের ত্রি বার্ষিকী সম্মেলনে সাঁটানো ফেস্টুন ব্যানার গত রাতেই সরিয়ে নিয়েছেন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের বিভিন্ন পদপ্রার্থী ও নেতাকর্মীরা।

গতকাল ১০ ই অক্টোবর বিকেলে কলেজ মাঠে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন প্রস্তুতি আয়োজন কমিটির আহবায়ক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদ উল্লাহ ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান তৎক্ষনিক নেতা কমিদের নির্দেশ করে বলেন কলেজ ভবনের সকল ব্যানার পোস্টার সরিয়ে নিতে হবে।

এর কিছুক্ষণ পর থেকেই এ ফ্যাস্টুন ব্যানার সরিয়ে নেয় নেতাকর্মীরা।

এ ব্যাপারে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী খলিলুর রহমান এম. এ বলেন যেহেতু এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান তাই আমরা যাহারা প্রার্থী হয়েছি সকলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির বাহিরে রেখেই আগামী সম্মেলন সফল করতে চাই,তাই সকলে আমরা আমাদের ফেস্টুন ব্যানার সরিয়ে নিয়েছি।

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার পারভেজ বলেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নির্দেশে আমরা যারযার ফেস্টুন ব্যানার আপাতত সরিয়ে নিচ্ছি, কলেজ বন্ধ হলে আবার আমরা যার যেখানে ফেস্টুন ব্যানার সাঁটানো ছিল ঠিক সেই স্থানেই আবার লাগানো হবে।

উল্লেখ যে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলন ঘোষণা পর থেকেই কোনাবাড়ী ডিগ্রী কলেজের ভবনটি ফেস্টুন ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। বোঝাই মুশকিল হয়েছিল এটি কলেজ ভবন না অন্য কিছু। তাই কয়েকটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হলে নেতা কর্মীরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় ফ্যাস্টুন ব্যানার নামানোর।

উক্ত কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকরা বলেন আর যাতে এই ভবনটিতে কোন ফ্যাস্টুন ব্যানার না লাগানো হয় তার জোর দাবি জানাচ্ছি।

আজকালের কন্ঠ /রাকিব