সামান্য বৃষ্টিতেই খালে পরিণত হয় ব্যস্ততম সড়ক | Daily AjKaler Kontho

সামান্য বৃষ্টিতেই খালে পরিণত হয় ব্যস্ততম সড়ক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২২, ৬:৩৪ অপরাহ্ন
সামান্য বৃষ্টিতেই খালে পরিণত হয় ব্যস্ততম সড়ক

মো. মোশারফ হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় সদরের ব্যস্ততম সড়কে সামান্য বৃষ্টিতেই হাটু সমান পানিতে আটকে সড়কটি। নিমিষেই রাস্তা খালে পরিণত হয়। কোথাও কোথাও কর্দমাক্ত হয়ে যায়। এতে করে ওই এলাকার জনসাধারণের চলাচলে চরম ব্যাঘাত সৃষ্টি হয়।

প্রতিনিয়তই দুর্ভোগ হচ্ছে। নিয়মিত যাতায়াতকারীদের দাবি, পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সড়কে হাটু পর্যন্ত পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকার দলীও কার্যলয়ের সামনের সড়কে বৃষ্টির কারণে কর্দমাক্ত পানি জমে থাকায়, স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে।

স্থানীয় বাজারের ব্যবসায়ী, মহিউদ্দিন ও আব্দুর বর জানান, বাজারের ভিতরে ও সড়কের পাশে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল, সড়কের দুর্ঘটনা বেড়েই চলছে ও কাঁদা পানিতে ভিজে যায় যাত্রীরা।

জানা যায়, এ সড়কে প্রতিদিনই চলছে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। যে কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কের পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা, হাসপাতালে যাতায়াতকারী রোগীরা, অভিভাবক, শিক্ষকসহ কয়েক হাজার মানুষ।

এ বিষয়ে দশমিনা উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মকবুল হোসেনকে একাধিক বার মুঠোফোন ফোন দিলেও রিসিভ করেনি তিনি

স্হানীয় সাংসদ এস এম শাহজাদা বলেন, ওই সড়কটি জনগুরুত্বপূর্ণ খুব শিগগিরই সংস্কার করা হবে বলে তিনি জানান।

আজকালের কন্ঠ /রাকিব