বাগেরহাটে ইয়াবাসহ দুই যুবক আটক | Daily AjKaler Kontho

বাগেরহাটে ইয়াবাসহ দুই যুবক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০১৯, ৮:২৬ পূর্বাহ্ন
বাগেরহাটে ইয়াবাসহ দুই যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসাইকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের মুনিগঞ্জ সেতুর নিচ থেকে চিতলমারী উপজেলার কাঠিপাড়া গ্রামের কাজী মোস্তফা কামালের ছেলে কাজী তাজ (২৪) এবং কাজী আমিউর রহমানের ছেলে কাজী আজিম (২৪ কে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকেই আমরা মুনিগঞ্জ সেতু এলাকায় অবস্থান নিয়েছিলাম। দুপুরের দিকে ওই দুই যুবককে আটক করি। তাদের তল্যাসী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান