ইতিহাস গড়তে মাঠে নেমেছে বাঘিনীরা (ভিডিও) | Daily AjKaler Kontho

ইতিহাস গড়তে মাঠে নেমেছে বাঘিনীরা (ভিডিও)


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২২, ৫:৩৮ অপরাহ্ন
ইতিহাস গড়তে মাঠে নেমেছে বাঘিনীরা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম কিংবা কলসিন্দুরের সুবিধাবঞ্চিত এলাকা; যেখানে মেয়েদের বাল্যবিয়ে দেওয়াটাই সমাজের রীতিনীতি। সেখান থেকে লড়াই করে আসা মেয়েরাই আজ এশিয়ান সাফের শ্রেষ্ঠত্বের মঞ্চে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপার জন্য নেপালের বিপক্ষে লড়াই করতে নেমেছে বাংলাদেশের মেয়েরা। খেলাটি সরাসরি দেখতে ক্লিক করুন  লিঙ্ক ১ এবং লিঙ্ক ২

দুই দলের জন্য আজ প্রথম শিরোপা জয়ের হাতছানি। এর আগে একবার ফাইনালে ওঠা বাংলাদেশ আজ শিরোপা জিতলেই ইতিহাস গড়বেন নেপালের দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে।

একই অবস্থানে রয়েছে স্বাগতিক নেপালও। এর আগে চারবার ফাইনাল খেলা নেপাল পঞ্চমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন জানিয়েছেন, শিরোপা জিততে প্রস্তুত তার শিষ্যরা।

ম্যাচ শুরুর আগে এক সাক্ষাৎকারে বাঘিনীদের কোচ বলেন, নেপাল খুব শক্তিশালী দল। তবে আমাদের মেয়েরা শিরোপার লড়াইয়ে প্রস্তুত। তারা প্রতি ম্যাচেই উন্নতি করে ফাইনালে উঠেছে। এ ছাড়াও দুই দল নিজেদের প্রথম শিরোপার জন্য লড়াই করবে। শিরোপা জিতলেই ইতিহাসের অংশ হবে আমাদের মেয়েরা।

আজকালের কন্ঠ /রাকিব