রাকিব রেজা : শরীয়তপুরের ৩ নং আসনের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এর সুযোগ্য সন্তান এমপি নাহিম রাজ্জাক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিকাশ দাশগুপ্ত ও মো. ইয়াছিন করিম ।
বিকাশ দাশ গুপ্ত চট্টগ্রাম রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সদস্য, ঢাকা ধানমন্ডী “বঙ্গবন্ধু পরিষদ” এর সহ সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় ঢাকেশ্বরী মন্দিরের আজীবন সদস্য, ঢাকা মহানগরের পূজা উদযাপন কমিটির আজীবন সদস্য, কেন্দ্রীয় মন্দির ঢাকা মহানগর উওরের আজীবন সদস্য, ঢাকা রমনা মন্দিরের সদস্য ও নামাচার্য শ্রী শ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুর পাঠবাড়ী আশ্রম,বেনাপোল,যশোর এর দাতা সদস্য।
এছাড়াও বিকাশ দাশ গুপ্ত, কুমিল্লা, সদর দক্ষিণ, আহম্মদনগর, শ্রী বল্লাৎপুর, শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দিরের সিনিয়র উপদেষ্টা ও দাগনভূঞা, উত্তর লালপুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির এর উপদেষ্টা এবং রাউজান শ্রী শ্রী সার্বজনীন বিষ্ণু দূর্গা মন্দিরের উপদেষ্টা হিসেবে দির্ঘদিন যাবৎ নিয়োজিত আছেন।
মো. ইয়াছিন করিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি ।
আপনার মতামত লিখুন :