সোনাগাজীতে আহত নিহত সিএনজি ড্রাইভারের পরিবারকে শ্রমিক ইউনিয়নের অনুদান | Daily AjKaler Kontho

সোনাগাজীতে আহত নিহত সিএনজি ড্রাইভারের পরিবারকে শ্রমিক ইউনিয়নের অনুদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২২, ৮:০৭ অপরাহ্ন
সোনাগাজীতে আহত নিহত সিএনজি ড্রাইভারের পরিবারকে শ্রমিক ইউনিয়নের অনুদান

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত সিএনজি ড্রাইভারের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন।

১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় সোনাগাজী উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন- ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ।

এ সময় উপস্থিত ছিলেন – সোনাগাজী উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল কাদের, সিএনজি লাইন সম্পাদক বাহার উল্যাহ, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আর্মি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, ডাকবাংলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ, মানবাধিকার নেতা মোতাহার হোসেন তারু প্রমূখ।

উল্লেখ্য যে, ফেনী সোনাগাজী সড়কের বালুয়া চৌমুহনী সংলগ্ন চিন্তারপোল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়ার সিএনজি ড্রাইভার আবুল কাশেম সবুজ ও মঙ্গলকান্দি ইউনিয়নের আঁকিলপুর নিবাসী ডাকবাংলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ অসুস্থ অবস্থায় মারা যাওয়ায় তাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

আজকালের কন্ঠ /মনির