টুইটারে ৫ কোটি ফলোয়ার পাওয়া প্রথম ক্রিকেটার কোহলি | Daily AjKaler Kontho

টুইটারে ৫ কোটি ফলোয়ার পাওয়া প্রথম ক্রিকেটার কোহলি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২২, ৬:২২ অপরাহ্ন
টুইটারে ৫ কোটি ফলোয়ার পাওয়া প্রথম ক্রিকেটার কোহলি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১০২০ দিন পর এশিয়া কাপ খেলতে নেমে সেই আগের ফর্ম ফিরে পেয়েছেন বিরাট কোহলি। সে সঙ্গে চলছে তার সোশ্যাল মিডিয়ায় রাজত্বও। এরইমধ্যে টুইটারে ৫ কোটি ফলোয়ার পাওয়া প্রথম কোনো ক্রিকেটার হলেন তিনি।

প্রায় তিন বছর পর সেঞ্চুরি খরা কাটানোর কদিন বাদেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তায় অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন ভারতের সাবেক এই অধিনায়ক।

অনলাইন সোশ্যাল মিডিয়া টুইটারে ৫ কোটি ফলোয়ার পাওয়া প্রথম কোনো ক্রিকেটার এখন কোহলি। সবচেয়ে বেশি ফলোয়ার পাওয়া ভারতীয় অ্যাকাউন্টের তালিকায় তার উপরে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পিএমও ইন্ডিয়া রয়েছে।

৩৩ বছর বয়সী ব্যাটসম্যান ২১ কোটি ১০ লাখ ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামের শীর্ষ ভারতীয় এই সেলেব্রিটি।

সম্প্রতি এশিয়া কাপে ভারত বড় ধরনের সাফল্য না পেলেও কোহলিকে ফর্মে ফিরতে দেখেছে। দুটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ৬১ বলে ১২২ রান করেন। ৫ ম্যাচ খেলে ২৭৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা এই ব্যাটসম্যান।

আজকালের কন্ঠ /রাকিব