গৌরবের পদ্মাসেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু | Daily AjKaler Kontho

গৌরবের পদ্মাসেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২২, ১:১৪ অপরাহ্ন
গৌরবের পদ্মাসেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক : গৌরবের পদ্মাসেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে সেতুর জাজিরা প্রান্তে এ কার্যক্রম উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এর আগে, রেলমন্ত্রী বলেছিলেন, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্পের একটি। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে।

তিনি আরো বলেছিলেন, এ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হবে। সময়মতো বাস্তবায়নের জন্য প্রকল্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, দ্বিতীয় অংশ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এবং তৃতীয় অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত।

আজকালের কন্ঠ /রনি