১৯ হাজার ইয়াবাসহ ছয়জন আটক | Daily AjKaler Kontho

১৯ হাজার ইয়াবাসহ ছয়জন আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২২, ৪:৫৬ অপরাহ্ন
১৯ হাজার ইয়াবাসহ ছয়জন আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে প্রাইভেটকারে লুকিয়ে পাচারের সময় ১৯ হাজার ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার মৌলভীপাড়া গ্রামের লোকমান হাকিমের ছেলে রফিক, নাজিরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে সৈয়দ নূর, উত্তর নাজিরপাড়া গ্রামের আব্দুল শুকুরের ছেলে সৈয়দ উল্লাহ, মৌলভীপাড়া গ্রামের আলী আহমদের ছেলে সিদ্দিক, চকরিয়া উপজেলার পূর্বনিজপাড়ার শাহ আলমের ছেলে ওসমান ও টেকনাফের নোয়াখালীপাড়ার ছৈয়দুর রহমানের ছেলে ইব্রাহিম।

জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পাচারের কথা অস্বীকার করেন। গাড়িটি কলাতলী সংলগ্ন ওয়ার্কশপে নিয়ে বিভিন্ন অংশ খুলে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ১৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে ইয়াবা নিতে আসা ওসমান ও ইব্রাহিমকে জেলা কারাগার গেট থেকে আটক করা হয়।

আজকালের কন্ঠ /রাকিব