কুয়াকাটা সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু | Daily AjKaler Kontho

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২২, ৩:১৪ অপরাহ্ন
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু

আরিফুর রহমান, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নাহিয়ান মাহাদি নাফী (১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ জুলাই) বেলা ২টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে অনুমান ৩০০ গজ দূরে সৈকত লাগোয়া ট্যুরিস্ট পুলিশ বক্সের পশ্চিম-দক্ষিণ কোনে সমূদ্রের মধ্যে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নাহিয়ান মাহাদি নাফী নিকট আত্মীয় স্বজনদের সাথে শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা থেকে কুয়াকাটা বেড়াতে আসে এবং হোটেল সমূদ্র বাড়ি রিসোর্ট এর দ্বিতীয় তলায় ওঠেন। পরে দূপুরের দিকে সঙ্গয়ী আত্মীয় স্বজনদের সাথে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন সমূদ্রে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে ভিকটিম নাহিয়ান মাহাদি নাফীকে স্বজনরা দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে সী বীচের ভাঙ্গন রোধে ব্যবহৃত দুইটি জিও ব্যাগের মাঝে পানিভর্তি গর্তের মধ্যে ডুবে যাওয়া অবস্থায় দেখে ২টার দিকে তাৎক্ষণিকভাবে তারা কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাজী আঃ নাজিম উদ্দীন এর পুত্র ভিকটিম নাহিয়ান মাহাদি নাফী’র বাড়ি ২৭/১, আবুল হাসানাত রোড, বংশাল, ঢাকা।

এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দার মোঃ আবুল খায়ের বলেন, নাফির অভিভাবকদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে ময়না তদন্ত করা হবে না।