পটুয়াখালীর গলাচিপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ | Daily AjKaler Kontho

পটুয়াখালীর গলাচিপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৮, ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
পটুয়াখালীর  গলাচিপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির প্যাদা (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার বেলা ১১ টার সময় উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিরের বাড়ি দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের মজিদ প্যাদার ছেলে। আহত আব্দুর রব বয়াতিকে স্থানীয় লোকজন উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার জানান, একটি মোটরসাইল গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিল। এ সময় অপর একটি মোটরসাইকেল হারিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থালেই মারা যান।

আজকালের কন্ঠ /তনু /এস