বৃহস্পতিবার আসছে খোকার মরদেহ | Daily AjKaler Kontho

বৃহস্পতিবার আসছে খোকার মরদেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০১৯, ৮:২১ অপরাহ্ন
বৃহস্পতিবার আসছে খোকার মরদেহ

আজকালের কন্ঠ ডেস্ক : বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ঢাকায় আসছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টায় আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছবে। একই ফ্লাইটে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য ঢাকায় আসবেন।

এর আগে সোমবার দুপুরে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

আজকালের কন্ঠ /এস