আরও মৃত্যু ১৭৩ জনের | Daily AjKaler Kontho

আরও মৃত্যু ১৭৩ জনের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২১, ২০২১, ৬:৪৫ অপরাহ্ন
আরও মৃত্যু ১৭৩ জনের

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭৩ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬১৪জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয় , গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৭৯টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি থাকায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজারেরও কম। পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও সংক্রমণের মাত্রা আসলে কমেনি।

এর আগের দিন মঙ্গলবার ৩৯ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করে ১১ হাজার ৫৭৯ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, মৃত্যু হয়েছিল ২০০ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।