বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদের ১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
যারা পদোন্নতি পেয়েছেন, তারা হলেন- মো. ছবির উদ্দিন, জনাব মো. সেলিম নেওয়াজ, মো. আবদুল খালেক, মো. জালাল উদ্দিন ভূঁইয়া, মো. আব্দুল মোনায়েম, মো. সামফুল আলম চৌধুরী, মো. আফজাল হোসেন, জিয়াউর রহমান, সুব্রত কুমার সাহা, আফজালুল ইসলাম, কাজী সাইদুর রহমান, সৈয়দ ফয়েজ আহমেদ, মো. রুহুল আলম, মো. ফরমান আলী, মো. আলী হোসেন খান, মো. নূরুল মোত্তাকিন, মো. সরাফত উল্লাহ, দাউদ হোসেন।
আপনার মতামত লিখুন :