মওদুদের কঠোর সমালোচনায় রাজ্জাক | Daily AjKaler Kontho

মওদুদের কঠোর সমালোচনায় রাজ্জাক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০১৯, ৬:৫২ অপরাহ্ন
মওদুদের কঠোর সমালোচনায় রাজ্জাক

আজকালের কণ্ঠ ডেস্ক : কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ব্যারিস্টার মওদুদ আহমদের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘আইনমন্ত্রী থাকার পরও ব্যারিস্টার মওদুদ বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। মওদুদ একটা শয়তান। ব্যারিস্টার মওদুদরা আদর্শিক শয়তান। এসব শয়তানের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে।’ গতকাল কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে  এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, ‘সঠিক ইতিহাস জানা দরকার। সঠিক ইতিহাস না জানলে জাতি বিভ্রান্ত হয়। ১৯৯৬ পর্যন্ত একটানা সামরিক শাসকদের দ্বারা  দেশ পরিচালিত হয়েছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই তারা ’৭৫-এর খুনি ও ’৭১-এর পরাজিত শক্তির স্বার্থ বাস্তবায়ন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত।’ দেশে দুটি ধারা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘একটি স্বাধীনতার পক্ষের ধারা। অপরটি স্বাধীনতার বিরোধীদের ধারা।’