
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভান্ডারিয়া থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ ভান্ডারিয়া এলাকার টিএনটি রোডে সহিদুল কবিরাজের বসতঘরের সামনের ফাঁকা রাস্তায় মাদক বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করা হয় বলে পুলিশের দাবি। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রাহাত কবিরাজ ও মো. সহিদুল কবিরাজ (৫৩)। তারা ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :