Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬ , ১:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩০, ২০২৬ , ১১:০৬ অপরাহ্ণ

ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

লেখকঃ পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ভান্ডারিয়া থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ ভান্ডারিয়া এলাকার টিএনটি রোডে সহিদুল কবিরাজের বসতঘরের সামনের ফাঁকা রাস্তায় মাদক বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করা হয় বলে পুলিশের দাবি। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রাহাত কবিরাজ ও মো. সহিদুল কবিরাজ (৫৩)। তারা ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন