
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলার ০৩ নং শালনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন।
জানা গেছে, কাজী ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সক্রিয় রয়েছেন। তরুণ, পরিচ্ছন্ন ও সদালাপী হিসেবে শালনগর ইউনিয়নে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তারা একজন সৎ ও জনবান্ধব প্রার্থী চান। সেই জায়গা থেকে কাজী ইকবাল হোসেনকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইকবাল হোসেন বলেন, “বিএনপি আমাকে দলীয় মনোনয়ন দিলে এবং শালনগর ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি এই ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আমি সব সময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।”
তিনি ০৩ নং শালনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :