
নাটোরের লালপুরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামের এক পথচারীর নিহত হয়েছে।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে সড়কের পাশে দাড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী তাজ এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (কুমিল্লা – ছ ৭১-০০৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলাম জানান,সাদেক আলী সকালে দাঁত ব্রাশ করতে করতে রাস্তায় হাঁটছিল, পিছন থেকে আসা এম্বুলেন্সটি তাকে সজরে ধাক্কা দিলে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে, স্থানীয় লোকজন সাদেক আলী (৫৯)কে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলী মৃত্যু নিশ্চিত করে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :