
ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন, পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুনসহ রোভার্স, যুব সংগঠন,বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, সরকারের তিন মাসের ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে এ অভিযান শুরু হয়েছে। প্রতি শনিবার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলবে। ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটির অংশগ্রহণ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :