নওগাঁয় ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ | Daily AjKaler Kontho

নওগাঁয় ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নওগাঁয় ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৫৫০ লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল চোলাইমদের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে ৫৫০ লিটার চোলাইমদ ও বিপুল পরিমাণ চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. তাজিমুদ্দীন (৩৮), পিতা মৃত খয়রুল্লাহ, সাং সাদাপুর ডাঙ্গাপাড়া; মো. হাফিজুর রহমান (৫৬), পিতা মৃত আবদুর রহমান, সাং শ্যামপুর খড়িবাড়ী; এবং শ্রী রনজিত (৪২), পিতা মো. সম্রাট, সাং শ্যামপুর, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি