দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে: জহির উদ্দিন স্বপন | Daily AjKaler Kontho

দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে: জহির উদ্দিন স্বপন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে: জহির উদ্দিন স্বপন

দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম। তারা জিবীত কি মৃত্যু জানা নাই। দেশে হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে। লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। মাতৃতুল্ল সাবেক প্রধান মন্ত্রী দেশ মাতাকে জেলে রেখে তিলে তিলে তাকে হত্যা করে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামের শহিদ টিপু হাওলাদারকে মা ও প্রয়াত বিএমপি নেতা আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত শেষে বরিশাল ১ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, শহিদ টিপুর মা তার মৃত্যুর আগে দেখেযেতে পারছেন অপরাধী যতো ক্ষমতা শিল হোকনাকেনো তাদের আইনের আওতায় আনা হয়েছে। বিচার প্রক্রিয়া চলছে। কোন অপরাধ আইনের কাছে তামাদি হয়না।

তিনি প্রয়াতদের কবর জিয়ারত করে তাঁদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তিনি প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

কবর জিয়ারতকালে উপজেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি