
আটপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ওমর হাসান রূপন বলেছেন, আটপাড়া উপজেলা বিএনপি আমার পরিবার থেকে সৃষ্টি। আমি শতভাগ আশাবাদী, দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে।
বুধবার সকালে বানিয়াজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। পরে এক পথসভায় বক্তব্য দেন।
রূপন বলেন, দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন। নির্বাচিত হলে বানিয়াজান ইউনিয়নকে মাদক, জুয়া ও সামাজিক অপরাধমুক্ত করে একটি আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।শোডাউনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :