দুমকিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, নগদ টাকা ও স্মার্টফোন জব্দ | Daily AjKaler Kontho

দুমকিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, নগদ টাকা ও স্মার্টফোন জব্দ


নিজস্ব প্রতিনিধি(পটুয়াখালী) প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
দুমকিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, নগদ টাকা ও স্মার্টফোন জব্দ

পটুয়াখালীর দুমকিতে দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২ হাজার ৬০ টাকা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় অপর এক আসামি পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে দুমকি থানার শ্রীরামপুর ইউনিয়নের নতুনবাজার সংলগ্ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গেটের পাশে পাপিয়া কফি হাউজের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসআই সজিব হোসেনের নেতৃত্বে এএসআই দুলাল সরকার, এএসআই আবুল বাশারসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে তাজউদ্দিন খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম ইয়ামিন খান এবং মায়ের নাম মাহমুদা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, অভিযানের সময় তাজউদ্দিনের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিলব্ধ নগদ ২ হাজার ৬০ টাকা এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুমকি থানায় মামলা করা হয়েছে।

মামলা নম্বর-১২, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬। মামলায় গ্রেপ্তার তাজউদ্দিন খানকে আসামি করা হয়েছে এবং অপর আসামি পলাতক রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি