মান্দায় ২১০৫ লিটার ওয়াশ উদ্ধার, নারী আটক | Daily AjKaler Kontho

মান্দায় ২১০৫ লিটার ওয়াশ উদ্ধার, নারী আটক


মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
মান্দায় ২১০৫ লিটার ওয়াশ উদ্ধার, নারী আটক

নওগাঁর মান্দায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে চোলাইমদ তৈরির উপাদান হিসেবে ব্যবহারযোগ্য ২ হাজার ১০৫ লিটার ‘ওয়াশ’ (গাঁজনকৃত তরল) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভারশো ইউনিয়নের কসবা মান্দা গ্রামে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় আমতি রানী নামে এক নারীকে আটক করা হয়েছে। পাশাপাশি মোঃ বাবলু ওরফে ভগা নামে অপর এক আসামিকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, মান্দা থানার এসআই নুর মোহাম্মদের নেতৃত্বে একটি আভিযানিক দল আমতি রানীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ওয়াশ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের নমুনার অংশ রাসায়নিক পরীক্ষা ও আদালতের জন্য রেখে পচনশীল হওয়ায় বাকিটা সাক্ষীদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি