
“পরিচ্ছন্ন সড়ক, নিরাপদ চলাচল—সুন্দর হোক আমাদের পরিবেশ”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে পতনউষার আলোর পথ ইসলামী ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) শহীদনগর বাজার থেকে মৌলভীবাজার রোডে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে থাকা জাপ-জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্ন করেন সংগঠনের দায়িত্বশীল ও সদস্যরা।
সংগঠনের সভাপতি এহিয়া আহমদ রাফি ও অন্যান্য দায়িত্বশীলদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান। পরিদর্শনকালে তিনি বলেন, “সমাজের জন্য এ ধরনের সামাজিক সংগঠন কাজ করছে। তাদের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য তাদের আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন পতনউষার আলোর পথ ইসলামী ছাত্র ও যুব সংগঠনের প্রধান উপদেষ্টা ও ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক এবং শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাইদ আলী।
প্রধান উপদেষ্টা তোয়াবুর রহমান তবারক বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আজকের এই উদ্যোগ গ্রহণের জন্য সংগঠনের সকল দায়িত্বশীল ও সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।”
সংগঠনের সভাপতি এহিয়া আহমদ রাফি বলেন, “সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সবার সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সমাজের কল্যাণে আমাদের এ পথচলা অব্যাহত থাকবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন খান বলেন, “সবার সহযোগিতায় সমাজের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”
সাংগঠনিক সম্পাদক হৃদয় মিয়া বলেন, “যে কোনো সময় মানুষের পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা ও আন্তরিকতায় সমাজের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় পথচারী রিপন বলেন, “সংগঠনের মাধ্যমে এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করায় রাস্তা পরিষ্কার হচ্ছে এবং মানুষের চলাচল আরও নিরাপদ হবে। তোমাদের এ কাজ অব্যাহত থাকুক। সবাইকে ধন্যবাদ।”
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দিন শাফি, অর্থ সম্পাদক জাহিদ হাসান, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুর রহমান জিহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হাসান দোহাসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাস্তার পাশের জাপ-জঙ্গল পরিষ্কার করে সড়ককে পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য। সমাজের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :