সোনালী ব্যাংকের বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সোনালী ব্যাংকের বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
সোনালী ব্যাংকের বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখভিত্তিক ৩৯তম বিশদ পরিদর্শন প্রতিবেদনের পরিপালন ও বাস্তবায়ন বিষয়ে সোনালী ব্যাংক পিএলসির বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অংশগ্রহণে ত্রি-পক্ষীয় ৯২৭তম বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি), জেনারেল ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বিভিন্ন পর্যবেক্ষণ, সুপারিশ এবং সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আজকালের কন্ঠ/আর বি