
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর দুমকি উপজেলায় ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় ৫১ নম্বর দুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বাইজিদ ইসলাম, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার উদ্দেশ্যে উপজেলার ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মোট ৩৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :