সারা দেশের ন্যায় নাটোরে এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ | Daily AjKaler Kontho

সারা দেশের ন্যায় নাটোরে এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
সারা দেশের ন্যায় নাটোরে এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ

শিক্ষা মন্ত্রীর পদত্যাগ সহ ৮দফা দাবিতে নাটোরেও এইচএসসি পরিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কানাইখালী প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে নাটোরের এন এস সরকারী কলেজ, দিঘাপতিয়া এম কে কলেজ , সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ থেকে এইচএসসি শিক্ষার্থীরা বন্যা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের বিষয়ে বিভিন্ন কটুক্তি করার প্রতিবাদে অভিভাবক সহ শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসহ মোট ৮ দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করেন।

এ সময় নবাব সিরাজউদ্দৌলা কলেজের এইচএসসি পরিক্ষার্থী আশিকুর রহমান তাহালিল বলেন, সারাদেশে বর্তমানে যে বন্যা পরিস্থিতি চলছে, বিভিন্ন এলাকার পরীক্ষার স্থগিত রাখা দরকার ছিল। অনেক শিক্ষার্থী তাদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। এ দায় শিক্ষা মন্ত্রী কে নিতে হবে। একই কলেজে এর আরেক শিক্ষার্থী জেমিমা তাবাসসুম বলেন, বর্তমান শিক্ষা মন্ত্রী শিক্ষার কোন উন্নতি করছেন না, তিনি পরীক্ষা মন্ত্রী হিসেবে পরীক্ষার উন্নয়নের কাজ করছেন। ব্যর্থতার দায় স্বীকার করে তাকে দ্রুত পদত্যাগের আহ্বান জানানো তিনি।

দিঘাপতিয়া এমকে কলেজের আরেক শিক্ষার্থী ইব্রাহিম বলেন, শিক্ষা মন্ত্রী বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটুক্তি করছেন। যা কোমলমতি শিক্ষার্থীদের মনের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে ‌। এছাড়া প্রশ্ন পত্রে ভুলের দায়-দায়িত্ব শিক্ষামন্ত্রীকে নিতে হবে। এসময় বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ কারী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি