
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর ৫৮তম রিজেন্ট বোর্ড সভা শনিবার (১১ জুলাই) ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রিজেন্ট বোর্ডের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আলিফ রুদাবা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর মহাপরিচালক ড. মনজুরুল কাদির, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, পবিপ্রবির প্রফেসর মো. জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :