বেতন ভাতা বৃদ্ধিসহ ২দফা দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন জেলা শাখা ডাকঘরের কর্মচারীরা | Daily AjKaler Kontho

বেতন ভাতা বৃদ্ধিসহ ২দফা দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন জেলা শাখা ডাকঘরের কর্মচারীরা


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ১:১৮ অপরাহ্ন
বেতন ভাতা বৃদ্ধিসহ ২দফা দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন জেলা শাখা ডাকঘরের কর্মচারীরা

বেতন ভাতা বৃদ্ধিসহ ২ দফা দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন নাটোর জেলা শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল বা ইডি কর্মচারীরা। তাদের দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ সোমবার (০৬ জুলাই) দুপুর ১২ টার দিকে নাটোর পুরাতন বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।

মানববন্ধনে উপস্থিত ছিলে সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতির সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, মোঃ আল মামুন, আব্দুল মান্নান, আব্দুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান বাজারদরের তুলনায় অত্যন্ত অপ্রতুল।

বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি, বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান তাদের দাবি, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে।

দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ থেকেই ডাকঘরগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় সারাদেশে ডাকসেবা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কর্মচারীরা।

আজকালের কন্ঠ/আর বি