ঝালকাঠি কাঠালিয়া উপজেলায় বলগেটের ধাক্কায় আমুয়া হাসপাতালের অস্থায়ী কাঠের সেতু ঝুঁকিপূর্ণ | Daily AjKaler Kontho

ঝালকাঠি কাঠালিয়া উপজেলায় বলগেটের ধাক্কায় আমুয়া হাসপাতালের অস্থায়ী কাঠের সেতু ঝুঁকিপূর্ণ


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ঝালকাঠি কাঠালিয়া উপজেলায় বলগেটের ধাক্কায় আমুয়া হাসপাতালের অস্থায়ী কাঠের সেতু ঝুঁকিপূর্ণ

কাঠালিয়া উপজেলার আমুয়া পূর্বপাড়া হাসপাতাল রোড সংলগ্ন ধোপার খালের ওপর নির্মিত অস্থায়ী কাঠের সেতু বালুবোঝাই একটি বলগেটের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ (৪ জুলাই) দুপুর আনুমানিক ১২:৩০টায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বালুবোঝাই বলগেটটি সেতুর সঙ্গে ধাক্কা লাগলে সেতুর দুটি লোহার খুঁটি বেঁকে যায় এবং পুরো সেতুটি একপাশে হেলে পড়ে। এতে সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এই সেতু দিয়ে প্রতিদিন হাসপাতালগামী রোগী, শিক্ষার্থী এবং স্থানীয় শতাধিক মানুষ চলাচল করেন। এমন পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেতু ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি জনসাধারণের নিরাপত্তার স্বার্থে দ্রুত সেতুটি মেরামত বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি